মালয়েশিয়ার মুন্সীগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সংবর্ধনা ও আলোচনা সভা
Printed Edition
ঢাকা পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস এম আব্বাসের মালয়েশিয়ায় আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে মুন্সীগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া। কুয়ালালামপুরের বুকিতবিনতাং-এর ভিআইপি পিঠাঘরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো: সেলিম বেপারী, সঞ্চালনা করেন বুকিত বিংতান বিএনপির সাধারণ সম্পাদক মো: সোহেল রানা আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, বিশেষ অতিথি মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডা: এস এম রহমান তনু, সহসাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন নিপু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। মালয়েশিয়া প্রতিনিধি।