শোক সংবাদ

আব্দুল আজিজ

Printed Edition

দিনাজপুর গহনগাছি কেরামতিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সাবেক বাইতুল মাল সেক্রেটারি ও জেলা ইউনিটের রুকন ছিলেন। শুক্রবার ভোর ৪টায় দিনাজপুর উপশহরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ওই দিন বাদজুমা উপশহর মাঠে তার নামাজে জানাজা শেষ উথরাইল মাঝাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা আব্দুল আজিজের মৃত্যুতে জামায়াত ইসলামী আন্দোলনের এক নিবেদিতপ্রাণ কর্মীকে হারাল। তিনি মরহুমের দোষত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে এই দোয়া করেন। দিনাজপুর প্রতিনিধি।