ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন সিবিএর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
Printed Edition
ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন সিবিএর (রেজি. নং বি-১৮০২) উদ্যোগে গতকাল শুক্রবার ইসলামী ব্যাংক টাওয়ারের মুহাম্মদ ইউনুস অডিটরিয়ামে সিবিএর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মো: সোহেল রানা মিঠু। ব্যাংক ম্যানেজমেন্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ফজলুর রহমান। মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে ও মো: ইসহাক খান সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মো: ওবায়দুল্লাহ চৌধুরী, মোহাম্মদ আবুল খায়ের, মো: আশরাফুল মন্ডল,আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে ‘চাটার অব ডিমান্ড’ উপস্থাপন করেন সিবিএর অফিস সম্পাদক আম্মার হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ব্যাংক ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে সিবিএ সদস্যদের সব দাবি-দাওয়া পূরণ করার সব উদ্যোগ গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি।