জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বিতাড়িত হয়েছে: আব্দুল হালিম
Printed Edition
বগুড়া অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলেও জামায়াতের কেউ দেশ ছেড়ে পালায়নি, বরং যারা নিষিদ্ধ করেছিল তারাই পালিয়েছে। যারা জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহ এ দেশ থেকে বিতাড়িত করেছেন। তিনি শুক্রবার বগুড়ার শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে মহানগর জামায়াতের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে একথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বক্তব্য রাখেন- বগুড়া মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন , আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, কারি আব্দুল্লাহ আল মামুন, নিজাম উদ্দিন প্রমুখ।