সৌদি আরামকো শোধনাগারে হাউছিদের ড্রোন হামলা
Printed Edition
আলজাজিরা
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা ‘আরামকো’র একটি শোধনাগার লক্ষ্য করে জোড়া ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিরা। দেশটির সরকারি বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
সামরিক সূত্রের তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির জিজান অঞ্চলে অবস্থিত শোধনাগারটিতে উক্ত হামলা চালানো হয়। তবে এই ড্রোন হামলায় স্থাপনাটির ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। এ দিকে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তাদের দাবি, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করায় পাল্টা জবাব হিসেবেই সৌদি ভূখণ্ডে এই পদক্ষেপ নেয়া হয়েছে।