ইমনের ৫ উইকেটে প্রথম জয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ২৬ রানে হারিয়েছে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)। প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

প্রিটোরিয়ায় ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ইউএসএসএ। বাংলাদেশের ইমন ১০ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নেন। জবাবে ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে ফেরান ইফতি ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৩৬ ওভারে ৩ উইকেটে বাংলাদেশ ১৮৬ রান করার পর আলো স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় খেলা। ওই সময় বৃষ্টি আইনে ২৬ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত আর খেলা না হলে বৃষ্টি আইনে জয় পায় বাংলাদেশ। ৫ চার ও ২ ছক্কায় ৮৬ বলে অপরাজিত ৭১ রান করেন ইফতি। ৩৮ বল খেলে ১ বাউন্ডারিতে অনবদ্য ৩৮ রান করেন অঙ্কন।