ইআবির অনার্স পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ : পাসের হার ৮২.৯৮ শতাংশ

Printed Edition

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.) ভিসির নিকট পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, চার বর্ষে মোট ১৯,০৩৬ জন শিক্ষার্থী নিবন্ধন করে এবং ১২,৩৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০,২৭২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ৩৩০ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। এ ছাড়া ছয়জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। পরীক্ষায় সার্বিক পাসের হার ৮২.৯৮ শতাংশ।

বর্ষভিত্তিক ফলাফলে দেখা যায় প্রথম বর্ষে ৩,৯৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩,২২০ জন উত্তীর্ণ হয়েছে। যেখানে পাসের হার ৮১.৪২ শতাংশ। দ্বিতীয় বর্ষে ৩,১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৬৫১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮৫.০২ শতাংশ। তৃতীয় বর্ষে ৩,০৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৫৩১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮২.৯৩ শতাংশ এবং চতুর্থ বর্ষে ২,২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮৭০ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮২.৫৬ শতাংশ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রোভিসি ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদসহ সংশ্লিষ্ট দফতরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।