নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেটের পাশে বটতলা এলাকায় কাছ থেকে গুলি করে দুর্র্বৃত্তরা। একটি গুলি তার মাথায় ও একটি বগলে বিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার ওসি মো: আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের নাম পরিচয় এখনো যানা যায়নি। এই ঘটনার সাথে জড়িত কারা বা কী কারণে হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।