শাহাবুদ্দীন আছিয়া ফাউন্ডেশনে দোয়া মাহফিল
Printed Edition
শাহাবুদ্দীন আছিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমেদুল কবির জাকিরের আহ্বানে গত মঙ্গলবার দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি হাজী চান মিয়া হাউজে মরহুম আত্মীয়স্বজনের রূহের মাগফিরাত কামনা এবং জীবিতদের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে কেরাম ও কওমি মাদরাসার ছাত্ররা অংশ নেন।
আলোচনা করেন- বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ফয়জুল্লাহ। তিনি তার বক্তব্যে পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখা, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন।
দোয়া পরিচালনা করেন, জুরাইন বাইতুল জলীল জামে মসজিদের খতিব আলহাজ মুফতি লিয়কাত ইবনে মুহাম্মাদ। মাহফিলে মরহুম মুরুব্বিদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পাশাপাশি উপস্থিত সবার দুনিয়া ও আখেরাতের কল্যাণ, সুস্বাস্থ্য ও নেক হায়াতের জন্য আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি।