পিতা-মাতার কবর জিয়ারত শেষে প্রচারণা শুরু ড. মোশারফের
Printed Edition
নিজ গ্রাম দাউদকান্দির গয়েশপুরে পিতা-মাতা ও দাদা-দাদীর কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু করলেন কুমিল্লা-০১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপির প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি গতকাল দিনভর মেঘনা উপজেলার ভাটেরচর, লুটেরচর, ভাওরখোলা, কদমতলা, মোহাম্মদপুর, ওমরাকান্দা, বড়কান্দা, কান্দারগাঁও, তুলাতলী, রতনপুর, চন্দনপুর, জয়পুর, মানিকারচর, মুগারচর, লণখোলা ও রাধানগরসহ কমপে ১৮টি স্পটে ব্যাপক গণসংযোগ করেন। এসব পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষের দল বিএনপি যখনই মতায় ছিল, দেশের অর্থনীতি, কৃষি, শিা, স্বাস্থ্যখাতসমৃদ্ধ ও মজবুত ভিত্তিতে ছিল। মানুষ নিরাপদে সুখে-শান্তিতে জীবন যাপন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে সব েেত্র ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আগামীতে উন্নত, সুখী-সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে তিনি (ড. মোশাররফ) সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বর্ষীয়ান নেতা ড. মোশাররফ বলেন, আপনারা বিগত ১৬ বছরে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি। ভোটের বাক্স ছিনতাই, একদলীয় নির্বাচন এবং দিনের ভোট আগের রাতেই শেষ হয়েছে। এসব দেখেছেন। আশা করছি, এবার সুষ্ঠু নিরপে নির্বাচন হবে এবং পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন। আপনাদের ভোটে বিএনপি মতাসীন হলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। জনগণের আশা-আকাক্সার প্রতিফলন ঘটবে। ইতোমধ্যে তারেক রহমান সবাইকে নিয়ে একটি উন্নত দেশ গড়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
পথসভাগুলোতে প্রধান বক্তা হিসাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখন বিপুল ভোটে বিএনপিকে মতায় বসিয়েছে। এবারো ইনশাআল্লাহ নিরপে নির্বাচনে বিএনপি মতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে। বিজ্ঞপ্তি।
তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তার পরিকল্পনার কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান অব দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি। ধানের শীষে বিপুল ভোটে ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ড. মারুফ মেঘনা উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি।