চীনের আদালতের ঐতিহাসিক রায়

এআই ব্যবহারের অজুহাতে কর্মী ছাঁটাই অবৈধ

Printed Edition

দ্য ইনডিপেনডেন্ট

শ্রমিক অধিকার রক্ষায় এক যুগান্তকারী রায়ে চীনের একটি আদালত জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অজুহাত দেখিয়ে কোনো কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা গ্রহণযোগ্য নয়। গত মঙ্গলবার চীনের হাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীর পক্ষে এই সিদ্ধান্ত দেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, ঝৌ নামের ওই কর্মী ২০২২ সালে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে মাসিক ২৫ হাজার ইউয়ান বেতনে কোয়ালিটি অ্যাসুরেন্স সুপারভাইজার হিসেবে যোগ দেন। তার কাজ ছিল এআই মডেলের আউটপুট পর্যবেক্ষণ করা এবং কোনো অবৈধ বা গোপনীয়তা লঙ্ঘনকারী বিষয় থাকলে তা সরিয়ে ফেলা। তবে কিছুদিন পর কোম্পানিটি দাবি করে যে, একটি বড় ভাষা মডেল তার কাজের জায়গা দখল করে নিয়েছে। এরপর তাকে নি¤œ পদে নামিয়ে দিয়ে বেতন কমিয়ে ১৫ হাজার ইউয়ান করার প্রস্তাব দেয়া হয়। ঝৌ এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানালে কোম্পানি তার সাথে চাকরির চুক্তি বাতিল করে।

আদালত তার রায়ে স্পষ্ট করেছেন যে, চাকরিচ্যুতির কারণ হিসেবে কোম্পানির দেয়া কৈফিয়ত আইনসম্মত নয়। প্রতিষ্ঠানটি ব্যবসা সংকোচন বা পরিচালনাগত জটিলতার মতো কোনো বৈধ কারণ প্রমাণ করতে পারেনি।