বন্ধ থাকা ঘরোয়া লিগ ফিরছে কাবাডিতে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
কাবাডিকে গতিশীল ও প্রতিযোগিতামূলক ধারায় ফিরিয়ে আনতে তাদের প্রথম সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি। কমিটির প্রথম সভায় দীর্ঘ দিন বন্ধ থাকা ঘরোয়া প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় কাবাডি লিগ পুনরায় চালুর নীতিগত সিদ্ধান্ত হয়। একইসাথে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, কোচ ও রেফারির মান উন্নয়ন এবং সারা দেশে কাবাডির বিস্তারে নানা কর্মসূচি হাতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।
সভায় দেশের কাবাডির বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ অবস্থায় দ্রুত ঘরোয়া লিগ চালু করে ক্লাবভিত্তিক কাবাডি কার্যক্রমকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। ম্যাটে সুষ্ঠুভাবে খেলা চালানোর জন্য ১৩টি সাব কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।