ঋাঁড়
Printed Edition
ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই টেলিভিশন বা সিনেমার পর্দায় ভাঁড় দেখেছ। অনেকে হয়তো বাস্তবেই দেখে থাকবে। বলতে পারো এটি কী? সার্কাস, নির্বাক নাটক বা সিনেমা ইত্যাদিতে একধরনের অভিনয়কারী ব্যক্তিকে বলে ভাঁড়। এরা হাস্যরস সৃষ্টির জন্য অদ্ভুত পোশাক পরে এবং হাত, পা ও মুখের সাহায্যে বিভিন্ন ভঙ্গিমা প্রকাশ করে। তবে বর্তমানে সবাক অভিনয়ও করে। সবাক অভিনয় মানে কথা বলে অভিনয় এবং নির্বাক অভিনয় মানে কথা না বলে অভিনয় করা। এরা রঙও মাখে। ভাঁড়ের ইংরেজি ঈষড়হি.
-ইমরুল হাসান