কিডনি রোগ সচেতনতামূলক ভ্রাম্যমাণ ছাদখোলা গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

শুরুতেই কিডনি রোগ চিহ্নিত না হলে অনেক বড় ক্ষতি

Printed Edition

শুরুতেই কিডনি রোগ চিহ্নিত না হলে রোগীর জন্য অনেক বড় ক্ষতি বলে মন্তব্য করেছন কিডনি বিশেষজ্ঞরা। গতকাল রোববার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ (সাবেক পিজি হাসপাতাল)-এর বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ বটতলায় বিশ্ব কিডনি দিবস ২০২৬-এর প্রাক্কালে কিডনি রোগ সচেতনতামূলক ভ্রাম্যমাণ ছাদখোলা গাড়ির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন। কিডনি দিবসকে সামনে রেখে আজকের অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। এ সময় বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মেজবাহ উদ্দিন নোমান, ডা: শাহনেওয়াজ দেওয়ান, সদস্যসচিব ডা: মো: ফরহাদ হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ ডা: মো: আব্দুল মুকীত, সাংগঠনিক সম্পাদক ডা: মো: রেজাউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।