সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত

Printed Edition
3rd-2
সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চতুর্থ বোর্ড সভা মতিঝিলের সিটি সেন্টারে গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া, পিএইচডি। সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন। এ ছাড়া পর্ষদের আহ্বানে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাথে মার্জার প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের প্রশাসকরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।