ইসলামী ব্যাংক ধসে পড়লে দেশের অর্থনীতির ওপর আঘাত হবে: সাইফুল আলম খান এমপি
Printed Edition
সংসদ প্রতিবেদক
ইসলামী ব্যাংক ধসে পড়লে দেশের অর্থনীতির ওপর আঘাত হবে বলে মন্তব্য করেছেন, ঢাকা-১২ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, পত্রিকায় এসেছে ইসলামী ব্যাংক থেকে এক দিনেই ৭০০ কোটি টাকার বেশি বের হয়ে গেছে। ব্যাংকটি নেগেটিভের দিকে যাচ্ছে। এ ব্যাংকটি বাঁচাতে হবে। এত বড় গ্রাহকের একটি ব্যাংক ধসে পড়লে দেশের অর্থনীতির ওপর আঘাত হবে।
গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ সময় সংসদে সভাপতিত্ব করেন।
সাইফুল আলম খান মিলন বলেন, অর্থনীতি সংসদে ব্যাংক নিয়ে আইন করেছেন সেই আইনের জানালা দিয়ে এস আলম ঢুকে পড়তে পারে। ইসলামী ব্যাংককে বাঁচানোর আহ্বান জানান এ সংসদ সদস্য।
এ সময় সাইফুল আলম খান মিলন কাওরানবাজারে চাঁদাবাজি, তেজগাঁও কাভার্ড ভ্যান দিয়ে সড়ক দখল, মাদকের বিস্তারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং এগুলো বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।