আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলছে

Printed Edition

প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা এবং গ্রাহকদের জন্য আরো নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিংসেবা নিশ্চিত করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কার্যক্রম চলমান রয়েছে। গত ৩০ জানুয়ারি থেকে ব্যাংকে সিবিএস আপগ্রেডেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রমসম্পন্ন হওয়ার পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র নগদ লেনদেন এবং শাখাভিত্তিক সীমিত ব্যাংকিংসেবা পুনরায় চালু হবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ নিয়মিত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অনলাইন, মোবাইল ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিংসেবাগুলো পূর্ণাঙ্গভাবে চালু হবে।

সাময়িক এই অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং সব গ্রাহক ও স্টেকহোল্ডারদের সহযোগিতা ও দোয়া কামনা করছে। বিজ্ঞপ্তি।