১ দিনে আকিজবশির ক্যাবলসের ৩২টি সেলস সেন্টার উদ্বোধন
Printed Edition
আকিজবশির ক্যাবলস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গত ১ ফেব্রুয়ারি একযোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ৩২টি নতুন সেলস সেন্টার উদ্বোধন করেছে। অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তসলিম মোহাম্মাদ খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মাদ খরশেদ আলম, পরিচালক (মানবসম্পদ) দিলরুবা সারমিন খান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মাদ জাহিদ হোসেন, হেড অব বিজনেস (ক্যাবলস) মোহাম্মাদ ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়িক অংশীদার, ডিলার ও আমন্ত্রিত অতিথিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আকিজবশির গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। ৩২টি সেলস সেন্টার চালুর ফলে গ্রাহকসেবা আরো গতিশীল হবে এবং ডিলার নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মাদ খরশেদ আলম বলেন, “ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় অনলাইন মাধ্যমে ৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত কেবল সরবরাহ নিশ্চিত করতে পারব।” বিজ্ঞপ্তি।