প্রথম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

Printed Edition

১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এটি এমআইএসটির শিার্থীদের দ্বারা গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল এমআইএসটি ব্লিটজ ও বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটির একটি যৌথ উদ্যোগ। ইভেন্টটি বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের ইভেন্ট, যেখানে শিার্থী, প্রকৌশলী, অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রফেশনালরা এবং পলিসিমেকাররা একত্রিত হয়। অনুষ্ঠানটি বাংলাদেশের অটোমোবাইল কমিউনিটির বন্ধন আরো মজবুত করবে বলে আশা করা যায়। শিার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকদের একই মঞ্চে নিয়ে এসে দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই এই সামিটের মূল ল্য। এই আয়োজনে প্রায় দুই হাজার ৫০০-এর অধিক অতিথি ও দর্শনার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো: হাকিমুজ্জামান, কমান্ড্যান্ট, এমআইএসটি। অনুষ্ঠানটির আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম, বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এমআইএসটি। আইএসপিআর।