দেশের উন্নয়ণে বিএনপির বিকল্প নেই : মিন্টু
Printed Edition
ফেনী অফিস
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক উন্নয়নের জন্য বিএনপির কোনো বিকল্প নেই। একমাত্র বিএনপিই দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে সক্ষম। গতকাল শনিবার ফেনীর সোনাগাজী উপজেলার কারামতিয়া বাজারে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
মিন্টু বলেন, দেশের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। এতে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।