চট্টগ্রামে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
Printed Edition
বিনোদন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া তিন দিনব্যাপী এই ‘গ্র্যান্ড ওপেনিং’ অনুষ্ঠানটি রোববার বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। আধুনিক ফ্যাশন ও লাক্সারি শপিংয়ের অভিজ্ঞতা দিতে ব্র্যান্ডটির এই নতুন উদ্যোগ ইতোমধ্যেই চট্টগ্রামের ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ডটির ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। সুবিশাল এই আউটলেটে মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার এবং কিডসওয়্যারের পাশাপাশি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও বিভিন্ন অ্যাকসেসরিজ। স্টোরটি পরিদর্শনে আসা অতিথিরা ইল্লিয়ীনের পোশাকের গুণগত মান এবং আধুনিক ও রুচিশীল ডিজাইনের প্রশংসা করেন। তাদের মতে, হালিশহরের মতো বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন এলাকায় ইল্লিয়ীনের এই ফ্ল্যাগশিপ স্টোরটি স্থানীয় ক্রেতাদের জন্য প্রিমিয়াম শপিংয়ের নতুন গন্তব্য হয়ে উঠবে।
উদ্বোধনী আয়োজন সম্পর্কে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, ‘চট্টগ্রামের হালিশহরে আমাদের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরে ক্রেতাদের স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য কেবল পণ্য বিক্রয় নয়, বরং ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ এবং আরামদায়ক লাক্সারি শপিং অভিজ্ঞতা নিশ্চিত করা।’ তিনি আরো জানান, উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গত তিন দিন ক্রেতাদের জন্য বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা রাখা হয়েছিল।