সিলেট জেলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তির রেজিস্ট্রেশন উদ্বোধন

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট জেলার ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার নগরীর একটি মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিমের চেয়ারম্যান তোফায়েল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফোরামের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান, ফোরামের পৃষ্ঠপোষক আবু তাহের চৌধুরী, এম আহমেদ আমীম, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে কিশোরকন্ঠ পাঠক ফোরামের উপজেলা ও স্কুল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের মেধাবৃত্তি পরীক্ষা। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ- এই তিন ক্যাটাগরিতে মোট পাঁচ লাখ টাকার বৃত্তি দেয়া হবে। পাশাপাশি প্রতিটি শ্রেণীতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। অনলাইনে নিবন্ধনের জন্য িি.িশরংযড়ৎশধহঃযধংুষবিংঃ.পড়স ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্রয়োজনে আবু তাহের চৌধুরী (০১৭৭৩-৬৫৬৩৯৬), সুলতান মাহমুদ (০১৬৪৪১৩৯৬৯৪) ও লতিফুর রহমানের (০১৩১৭৯৯৩১০৭) সাথে যোগাযোগ করা যাবে।