শিবির নেতা শহীদ আয়ুব আলীর মায়ের জানাজা সম্পন্ন

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবিরের তৃতীয় শহীদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আয়ুব আলীর মা পরিছন নেছার জানাজা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ মুসল্লিরা অংশ নেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হাফেজ নুরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক মানাজির আহসান এবং রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান নাজির।

এ ছাড়া চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, শ্রমিক বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরক, আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল এবং সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।