ফ্রান্সে ১৫ বছরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা
Printed Edition
রয়টার্স ও এএফপি
১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে একটি খসড়া বিলে অনুমোদন দিতে যাচ্ছেন ফরাসি আইনপ্রণেতারা। প্রস্তাবটি পাস হলে অস্ট্রেলিয়ার পর বিশ্বমঞ্চে এবং ইউরোপীয় ইউনিয়নে প্রথম দেশ হিসেবে এ ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ফ্রান্স।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নতুন শিক্ষাবর্ষ শুরুর পূর্বেই এই সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছেন। সোমবার রাতে যৌথ পার্লামেন্টারি কমিটিতে প্রস্তাবটির চূড়ান্ত রূপ অনুমোদনের পর জাতীয় পরিষদে চূড়ান্ত ভোটাভুটির ব্যবস্থা করা হয়। প্রস্তাবিত আইন কার্যকর হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীরা ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না।