ইউক্রেনের ওডেসায় কার্গো জাহাজে হামলা

৪ ভারতীয়সহ নিহত ১০

Printed Edition

দ্য হিন্দু

ইউক্রেনের ওডেসা বন্দর থেকে যাত্রা শুরুর সময় ‘গোল্ডেন লিও’ নামের একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো এক ভারতীয় নাগরিক গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ওডেসা বন্দর ছাড়ার সময় গিনি-বিসাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি হামলার শিকার হয়। ঘটনাপ্রবাহে ১৭ জন ক্রু সদস্যের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয় নাগরিক। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। বাণিজ্যিক জাহাজে এমন আক্রমণ এবং সাধারণ নাবিকদের জীবন বিপন্ন করার ঘটনার কড়া নিন্দা জানিয়েছে দিল্লি।