‘জনম জনমে’র গানেও জনপ্রিয় কণা-ইমরান
Printed Edition
বিনোদন প্রতিবেদক
সিনেমা ও নাটকের গানে জুটি হিসেবে এই সময়ে দারুণ জনপ্রিয় কণা-ইমরান জুটি। কেউ কেউ এই জুটিকে গানে সময়ের সেরা জুটি হিসেবেও বিবেচনা করেন। সিনেমায় তারা জুটি হিসেবে যেমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ঠিক তেমনি নাটকেও তারা অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আবারো তারা দু’জন নাটকে আরো একটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অর্থাৎ গানটি প্রকাশ পাওয়ার পর শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কিছুদিন ্আগেই ইউটিউবে প্রকাশ পায় মো: তৌফিকুল ইসলাম পরিচালিত ইয়াশ রোহান ও নাজনীন নীহা অভিনীত ‘জনম জনমে’ নামের একটি নাটক। এই নাটকেই ‘বন্ধুয়া’ শিরোনামের একটি গান গেয়েছেন কণা-ইমরান। এই গানটিই ইউটিউবে গত ৩১ জানুয়ারি প্রকাশিত হয়। গানটি লিখেছেন গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর সঙ্গীত করেছেন সজীব। এরই মধ্যে গানটি ১৪ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। দিললাম নাহার কণা বলেন,‘ জনম জনমে নাটকটি আমি দেখেছি।
গল্পের সাথে সমন্বয় রেখেই বন্ধুয়া গানটি করা। গানটির কথা ও সুর খুব সুন্দর। সবসময়ই নতুন গান গাওয়ার সময় চেষ্টা করি নিজের সেরাটুকু দিয়েই গাইতে। শ্রোতা দর্শকের মধ্যে আমার এবং ইমরানের গানের প্রতি একটা আলাদা টান রয়েছে। যে কারণে আমরাও চেষ্টা করি সিনেমায় হোক বা নাটকেই হোক নতুন মৌলিক গান হলে তা মন দিয়ে গাইতে যেন গানটি শ্রোতা দর্শকের ভালোলাগে। বন্ধুয়া গানটি প্রকাশের পর শ্রোতা দর্শকের ভালো লাগছে, এটাই আমাদের প্রাপ্তি।’ ইমরান বলেন,‘ কণা আপার সাথে এর আগেও আমার অনেক গান গাওয়া হয়েছে।