ন্যাশনাল লাইফের আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

Printed Edition

জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২৯ জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান থেকে ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক মো: কাজিম উদ্দিন ও ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ওই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। আইডিআরএর চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। বিজ্ঞপ্তি।