কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন

Printed Edition
3rd-6
কুলিয়ারচরে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করছেন উপদেষ্টা আদিলুর রহমান খান : নয়া দিগন্ত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষে সোমবার দুপুর ২টার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিশেষ প্রচারের জন্য ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, মূলত নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইয়াসিন খন্দকার স্বাগতিক বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী।

আরো বক্তব্য রাখেন- বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রিয়াজুল করিম ও লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক

সালমান হাসাইনী।

এ সময় উপস্থিত ছিলেন- এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন, ডিপিএইচইর উপ-পরিচালক প্রকৌশলী মো: আব্দুল আউয়াল, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুন্নবী ও জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের সদস্যরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি ভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।