পূবালী ব্যাংক এডিসি বিভাগের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

Printed Edition

পূবালী ব্যাংক পিএলসির এডিসি বিভাগের বার্ষিক বিজনেস কনফারেন্স-২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রান ও ডিজিএম মো: রবিউল আলম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী কনফারেন্সে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন। সম্মেলনে ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।