দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে আংশিক উৎপাদন শুরু

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের আংশিক উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এই ইউনিট থেকে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা।

তিনটি ইউনিট দিয়ে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সম বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে এখন মাত্র ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন মতা সম্পন্ন প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়। বর্তমানে এই ইউনিটের ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ জনুয়ারি বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন মতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়। এতে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর আগে গত নভেম্বরে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সম দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে। এ ছাড়া ২০২০ সালের নভেম্বর থেকে ২৭৫ বিদ্যুৎ উৎপাদনে সম তৃতীয় ইউনিটও বন্ধ আছে।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে চালু হতে পারে তৃতীয় ইউনিটের উৎপাদন। আর প্রচুর অর্থের প্রয়োজন হওয়ায় দ্বিতীয় ইউনিটটি চালু করতে এখনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়নি।