দায়িত্ব ছাড়ছেন বাটলার?

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী ফুটবলে এক উজ্জ্বল নাম পিটার জেমস বাটলার। তার হাত ধরেই বাংলাদেশ দল ধরে রাখে সাফ নারী ফুটবলের শিরোপা। এরপর সিনিয়র নারী এশিয়ান কাপের পর অনূর্ধ্ব-২০ নারী ফুটবলেরও চূড়ান্ত পর্বে ওঠা। নারী এশিয়ান কাপে গতকাল গ্রুপের তৃতীয় ম্যাচেও উজবেকিস্তানের কাছে হার। এতে আসরের নক আউট রাউন্ডে খেলার আশা শেষ বাংলাদেশের। এখন পরবর্তী মিশন আগামী মাসে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। বাফুফে পিটার বাটলারকে দিয়েই অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে চায়। তবে গতকাল উজবেকিস্তানের কাছে ৪ গোলে হারের পর বাংলাদেশ দলের কোচ ইঙ্গিত দিলেন, তিনি আর থাকতে চাচ্ছেন না ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংলিশ কোচ বলেছেন, ‘আমি এখানে থাকছি না। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো। যদিও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানান, বাটলার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে অনূর্ধ্ব-২০ দলের সাথে থাইল্যান্ড যাবে।