কোমর পানিতে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন কৃষক

Printed Edition
bangla-4
কোমর পানিতে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন কৃষক

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলার ছায়ার হাওরে তলিয়ে গেছে শত শত হেক্টর বোরো ফসল। গত রোববার সকালে দেখা যায় কোমর সমান পানিতে দাঁড়িয়েই বিরতিতে দুপুরের খাবার সারছেন একদল শ্রমিক। ঘরে ফেরার সময়টুকুও যেন নেই। স্থানীয় কৃষক আবু কাসেম জানান, ধান তলিয়ে যাওয়ায় একদিকে শ্রমিকের সঙ্কট, অন্যদিকে মজুরি এখন আকাশচুম্বী। জনপ্রতি এক হাজার ৫০০ টাকা মজুরি দিয়েও লোক পাওয়া যাচ্ছে না। কৃষি অফিসের তথ্য মতে, উপজেলায় প্রায় তিন হাজার হেক্টর জমির ধান এরই মধ্যে নষ্ট হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, বৈরী আবহাওয়ার কারণে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে পানিতে দাঁড়িয়েই খাওয়া-দাওয়া করছেন। শ্রমিকের চড়া দাম আর ধানের কম মূল্যে কৃষকরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। খালিয়াজুড়ী (নেত্রকোনা) সংবাদদাতা।