আন্তর্জাতিক হিফজুুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী তানযীমুল উম্মাহর ছাত্রী রাবেতা বিনতে রমজানকে সংবর্ধনা
Printed Edition
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত হয়েছে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজ, তিলাওয়াত ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতা ২০২৬। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা অনাবাসিক শাখার ছাত্রী রাবেতা বিনতে রমজান।
পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজনে এবং সৌদি বাদশাহর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৯ আগস্ট প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কুরআনের হাফেজদের সম্মানিত করা হয়। এ বছর প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাবেতা বিনতে রমজানের এ বিজয়ে সংবর্ধনা প্রদান করে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। এ বিজয়ে রাবেতা বিনতে রমজানের বাবা-মা, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ পরিবার। বিজ্ঞপ্তি।