পরিবেশ উপদেষ্টার সাথে ইউরোচেম চেয়ারপারসনের সাক্ষাৎ

Printed Edition
Back Photgo---------------1
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে তার মন্ত্রণালয়ে ইইউ চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপার্সন নুরিয়া লোপেজ সাক্ষাৎ করেন : পিআইডি

নয়া দিগন্ত ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের পরিবেশ মন্ত্রণালয়ে অফিস কক্ষে তারা সাক্ষাৎ করেন।

এ সময় বিভিন্ন কোম্পানির প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ অধিদফতরের উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা তৈরিতে মতামত জানায় ইউরোচেমের প্রতিনিধিদল। উপদেষ্টা বলেন, বাংলাদেশ বাস্তবসম্মত ও ভবিষ্যৎ উপযোগী টেকসই ও ন্যায্য ফ্রেমওয়ার্ক নিয়ে আগ্রহী।

প্রতিযোগিতামূলক বৈষম্য রোধে একটি একক ও অভিন্ন কমপ্লায়েন্স কাঠামো অত্যন্ত জরুরি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিতের অনুরোধ জানান তিনি।

তিনি অতি দ্রুততম সময়ে স্টেকহোল্ডার সভা, ইউরোপিয়ান ইউনিয়ন ও পার্শ্ববর্তী দেশের আইন পর্যালোচনা করে চূড়ান্ত নির্দেশিকা তৈরি করতে পরিবেশ অধিদফতরকে নির্দেশনা প্রদান করেন।

নুরিয়া লোপেজ বলেন, ইউরোপিয়ান কোম্পানিগুলোর সহায়তার বিষয়ে বৈশ্বিক অঙ্গীকার রয়েছে।

বাজারে ন্যায্য প্রতিযোগিতা ও শতকরা ১০০ ভাগ পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।