বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে দু’টি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

বিজিবি কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল গাতিপাড়া গ্রামস্থ পরিত্যক্ত একটি বাড়ির গেট সংলগ্ন রাস্তার পাশ হতে দু’টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র ও গুলির সর্বমোট বাজার মূল্য দুই লাখ ১০ হাজার ৪০০ টাকা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

লে: কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।