ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে উত্তরা-পশ্চিম থানার তদন্ত পরিদর্শক মো: মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার ডিএমপির উপ পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো: শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া, মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: নুরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে, তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।