বিইউএফটিতে ২২২ ব্যাচের শিার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

Printed Edition

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিার্থীদের বিদায় আয়োজন উপলে ২৫ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়। বিইউএফটি ২২২-এর ইতিবৃত্ত শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক, শিার্থী, বিশিষ্ট অতিথি এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি ছিলেন ওয়ান কম্পোজিট লিমিটেড এবং উর্মী গ্রুপের প্রতিনিধিরা। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। আয়োজনের কনভেনার ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুল জলিল ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্যসচিব ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের উপপরিচালক সাখাওয়াত হোসেন ও প্রভাষক রাকিবুল ইসলাম সিফাত। বিজ্ঞপ্তি।