ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপিকেও একই পরিণতি ভোগ করতে হবে : মুহাম্মদ শাহজাহান

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। গণভোটের রায় বা জনমতের প্রতিফলন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় জনগণের মাঝে হতাশা বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সর্বনাশা পথে হাঁটলে বিএনপিকেও আওয়ামী পরিণতি ভোগ করতে হবে।

সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, আরিফুর রশীদ ও আ ক ম ফরিদুল আলমসহ জেলা ও উপজেলা নেতা।