ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

তার অষ্টবাহুতে পেঁচিয়ে ধরে একেবারে মেরে ফেলবে সে মেরিন্তারাকে।

প্রাণীকুলের কল্যাণে জীবন উৎসর্গ : ঠিক সেই সময়, সমুদ্রের গভীরে এক ঝলক আলোর ঝলকানি দেখা যায়। জলরাজ লাউতান সিংহ! তিনি মেয়ের প্রতি গভীর ¯েœহ ও ভালোবাসা নিয়ে এগিয়ে আসছেন। তিন দিন আগে মেরিন্তারা চলে যাবার পর কাঁকড়া-কবি লাউতান সিংহের কাছে সব ঘটনা খুলে বলে। তখন থেকেই মেয়ে মেরিন্তারার প্রতি তার সব রাগ উবে যায়। আজ তিনি ছুটে এলেন তার মেয়েকে জল-ডাইনির কোপানল থেকে উদ্ধার করতে। তিনি তার শক্তিশালী ত্রিশূল দিয়ে আন্দ্রারিণীকে আক্রমণ করলেন।

জলরাজ লাউতান সিংহ ও আন্দ্রারিণীর মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ! যুদ্ধের উত্তাপে সমুদ্রের গভীরের পানি ফুটতে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাল ভেঙে চুরমার হতে থাকে, গলে যেতে থাকে দক্ষিণ সাগরের সুবিশাল বরফরাজি।

(চলবে)