ব্যক্তিগত জীবন নিয়ে কেন এত আগ্রহ : বুলবুল
দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় চরম বিরক্তি প্রকাশ করেন বুলবুল। ‘আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি ‘ডু আই ওয়ার্ক অ্যাট দ্য বিসিবি’ আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের বলেন, ‘কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?’
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
২৫ জানুয়ারি। দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সন্ধ্যা থেকেই ক্রিকেটাঙ্গনে উত্তাপ ছড়িয়েছে কিছু গণমাধ্যম। মধ্যরাতে আরো এক ধাপ এগিয়ে বলা হয়, রিটার্ন টিকিট না কেটেই নাকি তিনি বাংলাদেশ ছেড়েছেন। দেশের ক্রিকেট যখন একের পর এক সঙ্কটে জর্জরিত, তখন এই খবর নতুন করে উদ্বেগ বাড়ায় এবং বাড়ানোর কথা।
কিন্তু পরদিন অর্থাৎ গতকাল সোমবার সকাল হতেই দৃশ্যপট বদলে যায়। সকাল ১১টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বুলবুল। মাঠের চারাপাশ হাঁটার পর নিয়মিত অফিসিয়াল কাজেও অংশ নেন। ম্যাচ রেফারিদের উন্নত প্রশিক্ষণের জন্য আয়োজিত এক কর্মশালায় যোগ দেন। যেখানে বেশ হাস্যোজ্জ্বলও দেখা যায় তাকে।
দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় চরম বিরক্তি প্রকাশ করেন বুলবুল। ‘আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি ‘ডু আই ওয়ার্ক অ্যাট দ্য বিসিবি’ আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের বলেন, ‘কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?’
পরিবার নিয়ে বহু বছর ধরেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছেন। সেখানে গেলেও প্রশ্ন বা বিস্ময়ের কিছু থাকার কথা নয়। অতি কৌতূহলীদের চাপে বিরক্ত বিসিবি বস।