জোকোভিচ ও ওসাকার জয়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

রেকর্ড ২৫তম শিরোপার লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেলেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন এ সার্ভিয়ান। ইতালির কোয়ালিফায়ার ফ্রান্সেসকো মায়েসত্রেল্লিকে সরাসরি ৬-৩, ৬-২ও ৬-দুই সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন সাবেক নাম্বার ওয়ান। এটি তার ৩৯৯ তম জয়। এ ছাড়া পুরুষ এককে জয় পেয়েন ৪০ বছর বয়সী স্টান ওয়রিনকা তৃতীয় রাউন্ডে উঠে এক অনন্য কীর্তি গড়েছেন। এ দিকে নারী এককে জাপানের নাওমি ওসাকা রোমানিয়ার সিরস্তিয়াকে ৬-৩, ৪-৬ ও ৬-২ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন।