যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি রাশিয়ার
Printed Edition
মিডল ইস্ট আই
যেকোনো পরিস্থিতিতে রাশিয়া ও ইরান একে অপরের পাশে থাকবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিকের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
বৈঠক সংশ্লিষ্ট খবরে বলা হয়েছে যে, রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ঘনিষ্ঠতা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশই চলমান সঙ্কট ও সঙ্ঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে। দুই দেশের পক্ষ থেকেই শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।