বিভিন্ন আয়োজনের আন্তর্জাতিক নারী দিবস পালিত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলা-উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমার সভাপতিত্বে ও সরকারি এ কে এম কলেজের সহকারী অধ্যাপক আবু হানিফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতিনিধি অ্যাডভোকেট সাঈদ বিন আনোয়ার সজিব, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, দৈনিক নয়া দিগন্ত ও ডেইলি নিউনেশনের সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম প্রমুখ।
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদোগে রালি ও আলোচনা সভা গতকাল বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার। বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া পৌরসভার প্রধান নির্বাহী শরদিন্দু রায়, থানার ওসি (তদন্ত), হাবিবুর রহমান প্রমুখ।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরে আলম সিদ্দিকী, মহিলাবিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম বক্তব্য রাখেন।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, উপজেলা মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বায়েজীদ সরদার।
মির্জাপুর (টাঙ্গাইল) সংয়বাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় র্যালিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। সাড়ে ১০টায় নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জনান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, ‘আজকের পদক্ষেপ, বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির প্রমুখ।
পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয় এর আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমম দাসের সভাপতিত্বে সভার স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: ফারজানা জামান পুনম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার প্রমুখ।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। গতকাল দুপুরে এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার প্রমুখ।
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ, উপজেলা আইসিটি অফিসার ধনেশ্বর চন্দ্র রায়, ওলামা দলের আহ্বায়ক হকিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
নীলফামারী প্রতিনিধি জানান, নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সকালে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। মহিলাবিষয়ক অধিদফতর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম ও নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যূথীর নেতৃত্বে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সহকারী কমিশনার ভূমি মোহাইমিনুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।