কুষ্টিয়ায় ইউসিবির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি

Printed Edition

নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ায় দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (গ্রেড ১) আমজাদ হোসেন খাঁন।

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক আ ন ম মঈনুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা মো: মিজানুর রহমান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জনসচেতনতামূলক কার্যালির মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক বিশেষ সেমিনার।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ‘ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ’-এর সামগ্রিক ধারণা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদান করেন। এর পর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা।

সেমিনার শেষে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের বুথে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেয়া হয়। বিজ্ঞপ্তি।