শিক্ষার্থীদের নৈতিক শিায় শিতি হতে হবে : চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ
Printed Edition
চট্টগ্রাম কলেজের অধ্য প্রফেসর মো: মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেছেন, কোনো সংগঠনের গুরুত্ব নেই, যদি দারিদ্র্যবিমোচনে কোনো ভূমিকা না থাকে। মানুষকে সংশোধনে যে সংগঠন কাজ করে, সমাজে ইতিবাচক ভূমিকা রাখে, আল্লাহ বলেছেন, আমি তাদের অনেক বড় পুরস্কার দেবো।
বুধবার বিকেলে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (এসজেডএইচএম) বৃত্তি তহবিল আয়োজিত প্রতিবন্ধী ও সাধারণ শিার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় এবং সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ‘এস জেড এইচ এম’ ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজের সাবেক অধ্য মোহাম্মদ জসীম উদ্দীন।
প্রফেসর মো: মোজাহেদুল ইসলাম চৌধুরী আরো বলেন, যে বৃত্তিটা দেয়া হচ্ছে নিজেদের জীবনে ব্যবহার করে শিক্ষার্থীদের নৈতিক শিায় শিতি হয়ে সমাজ, দেশ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবির প্রভাষক মাওলানা মুজিবুল হক। উল্লেখ্য, অনুষ্ঠানে ৪৪ জন প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের দুই লাখ ৮৯ হাজার টাকার বৃত্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি।