করাচির শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬০
Printed Edition
আলজাজিরা
পাকিস্তানের করাচিতে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬০ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি দোকান থেকে একসাথে ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবারের ভয়াবহ আগুনের পর থেকে গুল প্লাজা শপিং সেন্টারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনো ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
করাচি দেিণর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা দৈনিক ডনকে বলেন, একটি মেজানাইন ফোরের দোকান থেকে ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১। চূড়ান্ত সংখ্যা ডিএনএ পরীার পর নিশ্চিত করা হবে। করাচি দেিণর ডেপুটি কমিশনার জাভেদ নবি খোসো জানান, ‘দুবাই ক্রোকারি’ নামের দোকান থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।