চবিতে ব্যুরো অব বিজনেস রিসার্চের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে চবির কর্মকর্তাদের জন্য দুই সপ্তাহব্যাপী ‘প্রফেশনাল এক্সিলেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী দিনে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আবদুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়া প্রশিক্ষণে সেরা পারফর্ম ছয়জনকে পুরস্কার তুলে দেন ভিসি ও প্রোভিসি। এ সময় বক্তব্য রাখেন চবি হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন ও মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহম্মদ আলমগীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবি প্রক্টর ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মো: আবু বকর সিদ্দিকসহ অন্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তি