নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্ব লাভবান চীন

Printed Edition

সিএনএন

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সঙ্কটে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে, যার সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে উঠে এসেছে চীন। তেল সরবরাহে বিঘœ ও মূল্য অস্থিরতার কারণে অনেক দেশ বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে।

যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের বড় অংশ বন্ধ হয়ে যায়। এতে জ্বালানির দাম বেড়ে যায় এবং তেলনির্ভর দেশগুলো নতুন সমাধান খুঁজতে বাধ্য হয়। জ্বালানি বিশ্লেষণ সংস্থা এমবার জানিয়েছে, মার্চ মাসে চীনের সৌর প্রযুক্তি, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির রফতানি রেকর্ড পরিমাণে বেড়েছে। শুধু সৌর প্রযুক্তিই প্রায় ৬৮ গিগাওয়াট রফতানি হয়েছে, যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যনির্ভর এশীয় দেশগুলো জ্বালানি সঙ্কট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়, কর্মঘণ্টা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল, উইন্ড টারবাইন ও ইভি নির্মাতা হিসেবে চীন বড় বাজার পাচ্ছে।