ট্রাম্প প্রশাসনের ‘এক্সিট বোনাস’ প্রণোদনা বৃদ্ধি

Printed Edition

আবু সাবেত নিউ ইয়র্ক প্রতিনিধি

গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২২ লাখ অবৈধ অভিবাসী ‘স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম।

নোয়েম বলেন,এই প্রশাসনের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের করদাতাদের পক্ষ থেকে অবৈধভাবে অবস্থানরতদের স্বেচ্ছায় দেশ ছাড়ার প্রণোদনা বাড়ানো হয়েছে এখন দুই হাজার ৬০০ ডলার এক্সিট বোনাস দেয়া হবে।’

তিনি আরো বলেন,অবৈধ অভিবাসীদের এই সুযোগ গ্রহণ করে স্বেচ্ছায় চলে যাওয়া উচিত। কারণ তারা যদি না যায়, আমরা তাদের খুঁজে বের করব, গ্রেফতার করব এবং তারা আর কখনো ফিরে আসতে পারবে না। এর আগে ট্রাম্প প্রশাসন স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য এক হাজার ডলার বোনাস দিত।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বছরে মোট প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার (ডিপোর্ট) করা হয়েছে।

এর মধ্যে ২২ লাখ স্বেচ্ছা প্রস্থান সংখ্যাটি জোরপূর্বক বহিষ্কারের (যেমন আইসিই-এর মাধ্যমে) সংখ্যা ছয় লাখ ৭৫ হাজারের তুলনায় অনেক বেশি।

স্বেচ্ছা প্রত্যাবর্তনে সহায়তার জন্য ট্রাম্প প্রশাসন গত বছর ঈইচ ঙহব নামের মোবাইল অ্যাপটি নতুনভাবে ব্যবহার শুরু করে। বাইডেন প্রশাসনের সময় এটি আশ্রয়ের সাক্ষাৎকার নির্ধারণে ব্যবহৃত হতো, আর এখন এটি স্বেচ্ছা দেশত্যাগের একটি টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

নোয়েম দাবি করেন, এই পরিবর্তিত কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে দশ হাজারের বেশি মানুষ দেশ ছেড়েছেন।

তিনি আরো বলেন, গত এক বছরে দক্ষিণ সীমান্ত দিয়ে ফেন্টানিল পাচার ২০২৪ সালের একই সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে। শুধু কোস্ট গার্ডই এত কোকেন জব্দ করেছে যা ১৭ কোটি ৭০ লাখ আমেরিকানকে হত্যা করার জন্য যথেষ্ট।