উজিরপুর মডেল থানার নতুন ৪ তলা ভবনের উদ্বোধন
Printed Edition
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর মডেল থানার নতুন চারতলা ভবনের উদ্বোধন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। গত সোমবার দুপুর ২টায় তিনি উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
সরকারের গণপূর্ত বিভাগ ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন নির্মাণ করেছে। ভবনের চারতলায় ৮০ জন পুরুষ পুলিশ সদস্যের আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া তৃতীয় তলায় নারী পুলিশ সদস্যদের জন্য পৃথক কক্ষ রয়েছে।
উদ্বোধনকালে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশকে জনবান্ধব ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।